spot_img
spot_img

ফিলিস্তিনের পশ্চিমতীরে গণ গ্রেফতার চালাচ্ছে ইসরাইলী বাহিনী

ফিলিস্তিনের পশ্চিমতীর জুড়ে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী। এ পর্যন্ত সেখানকার ৪৭ জন ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) ইসরাইলী বাহিনীর সদস্যরা রামাল্লায় ১৬ জন, আল-খলিলে ১২ জন, নাবলুসে ৫ জন, জেনিন শহরে ২ জন ও কালকিলিয়ার পূর্বে আজাউন গ্রাম থেকে মোট ৬ জনকে গ্রেফতার করে।

একই দিনে, ফিলিস্তিনি এক যুবককে গুলি করে শহীদ করে দখলদার ইসরাইলী বাহিনী। তার নাম উসমান আতিফ আবু খারেজ। তিনি জেনিনের দক্ষিণে অবস্থিত একটি গ্রামের বাসিন্দা ছিলেন। দখলদার বাহিনীর অভিযান চলাকালে তিনি নিহত হন। এছাড়াও গুরুতর আহত হয় আরো দুইজন। এ ঘটনায় শোক প্রকাশ করে ফিলিস্তিনি ইসলামি আন্দোলন হামাস। এক বিবৃতিতে হামাস শহীদ পরিবার ও তার বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি ফিলিস্তিনি জনগণকে রক্ষার অঙ্গীকার করেছে সশস্ত্র এই দলটি।

এদিকে ফিলিস্তিনি আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ জানিয়েছেন, ফিলিস্তিনি জনগণ আরো দৃঢ়ভাবে পশ্চিম তীর জুড়ে চলমান ইসরাইলি অবরোধ ও অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে।

অন্যদিকে, ফিলিস্তিনিদের ভূমি এখনো অবৈধভাবে দখল করে যাচ্ছে ইসরাইল বলে জানিয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত টর ওয়েনেসল্যান্ড।

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক সংকট ও জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের আর্থিক ঘাটতির ফলে ফিলিস্তিনিদের দুর্দশা আরো বেড়েছে। ফলে তারা বর্তমানে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।

সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ