আগামী মাসের ১০ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দখলদার ইসরাইলের মন্ত্রিসভা অধিবেশন। তবে ফিলিস্তিনি জনগণের প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের ‘নমনীয় নীতিমালার’ অবসান ঘটাতে অধিবেশন আরো এগিয়ে নিয়ে আসা জরুরি বলে দাবি করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভীর।
ইসরাইলী ওয়েবসাইট কিপ্পাহ এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরাইলের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “গ্যালান্টের নমনীয় নীতিমালার অবসান ঘটানোর সময় এসেছে।”
ইতামার বিন গাভীর ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তিনি রাস্তার মোড়ে মোড়ে চেক পয়েন্ট স্থাপনসহ নির্ধারিত ব্যক্তিদের গুপ্ত হত্যার আহ্বান জানিয়েছেন। এছাড়াও ফিলিস্তিনিদের ওয়ার্ক পারমিট বাতিল ও তাদের শহর গুলোর উপর নিষেধাজ্ঞা জারির কথা বলেছেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর











