spot_img

দেশে আন্দোলনের মতো বস্তুগত পরিস্থিতি নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আন্দোলনের মতো বস্তুগত কোনো পরিস্থিতি বিরাজমান নেই, তাই বিএনপির আন্দোলনে জনগণ নেই, আছে কেবল ক্ষমতালোভী নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বনানী কবরস্থানে আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের জন্য দুটি বিষয় লাগে একটা হলো অবজেকটিভ কনডিশান, দুই সাবজেকটিভ প্রিপারেশন। তাদের অবজেকটিভ কনডিশানও নেই, সাবজেকটিভ প্রিপারেশনও নেই। ক্ষমতার মুলো ঝুলিয়ে নেতাকর্মীদের জড়ো করে পিকনিক পার্টি করেছে। জনগণ না থাকলে গণআন্দোলন কীভাবে হবে।

তিনি আরও বলেন, ৭৫ থেকে শুরু হওয়া হত্যার রাজনীতির ধারাবাহিকতাই ২০০৪ এর গ্রেনেড হামলা। এর মূল টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, এখানে আমাদের মনে রাখতে হবে, এই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূল টার্গেট হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার ও আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করাই ছিল টার্গেট।

উল্লেখ্য; ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হবার পর ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ