spot_img
spot_img

জোহানেসবার্গে নৈশভোজে মোদির সাথে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে জোহানেসবার্গে ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২৪ আগস্ট) রাতে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ারম্যান সিরিল রামাফোসা।

জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেট, মিড্রান্ডে সেই নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে এগিয়ে গিয়ে নিজেই শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েক গজ দূরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার কাছে হেঁটে গিয়ে কুশল বিনিময় করেন এবং তারা কিছুক্ষণ পরস্পরের খোঁজ খবর নেন।

নৈশভোজে শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ অন্যান্য কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের সাথে কুশল বিনিময় করেন।

মোমেন বলেন, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ