spot_img
spot_img

বাংলাদেশে সৌদির “নসুক” অ্যাপের উদ্বোধন

বাংলাদেশ থেকে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আরও সহজ করতে সৌদি আরবের পক্ষ থেকে “নসুক” নামে একটি অ্যাপ উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত রোড শোতে এই অ্যাপের উদ্বোধন করা হয়।

এর ফলে বাংলাদেশিদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও সহজ হবে। ওমরাহ পালনে ব্যক্তিগতভাবেই আবেদন করতে পারবেন আগ্রহীরা। অ্যাপটি ইউরোপ-আমেরিকায় আগেই চালু করা হয়েছে। এর মাধ্যমে এজেন্সিকেন্দ্রিক হজ ব্যবস্থাপনা থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার যুগে ঢুকবে বাংলাদেশ। ধীরে ধীরে কমে আসবে এজেন্সি-নির্ভরতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিগ আল-রাবিয়া এবং নসুক এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ।

অনুষ্ঠানে সৌদি মন্ত্রী বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং তার সরকার দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে এটিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ