spot_img
spot_img

মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, এক গ্লাস উন্নয়ন চায়: পরিকল্পনামন্ত্রী

মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, গণতন্ত্রের চেয়ে উন্নয়নকে এগিয়ে রাখতে চান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আমার বিশ্বাস মানুষ এখন উন্নয়নে আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। গণতন্ত্রের চেয়ে আমাদের খাবারের ওষুধ, টয়লেট বেশি জরুরি।

রোববার (২৭ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মূলত “সেভ দ্য চিলড্রেন” আয়োজিত সূচনা প্রকল্পের ফল প্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় ঐক্যের বিষয়ে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। সরকার উদার নীতিতে বিশ্বাস করে। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার সবার উন্নয়নের জন্য কাজ করে। ক্ষুধা ও দারিদ্র কমিয়ে আনা কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, ক্ষমতার জন্য নয়, ভালো কাজের জন্য কৌশলের মতভেদ থাকা উচিত নয়। আমাদের নেতৃত্ব ভালো কাজের জন্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ