spot_img

হিজাবের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই : মাওলানা ইউনুছ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব-নিকাব পরা শিক্ষার্থীদের হেনস্তা করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তা বন্ধের আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, বোরকা মুসলিম মেয়েদের পোশাকের অন্যতম অংশ যা ইসলামের অবিচ্ছেদ্য অংশ। সভ্যসমাজের প্রতীক হলো পোশাক। হিজাব পরা শিক্ষার্থীদের হেনস্তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। হিজাবের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই।

আজ বুধবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ বলেন, বোরকা, হিজাব বা নিকাব পরা মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় ও নাগরিক অধিকার। কারো ন্যায্য অধিকারে হস্তক্ষেপ করা সংবিধান লঙ্ঘনের শামিল। কোন শিক্ষার্থীকে হিজাব বা নিকাব খুলতে বাধ্য করা যাবে না। যারা হিজাব নিয়ে বাড়াবাড়ি করে তাদের চরিত্র ভাল নয়।

তিনি বলেন, এমনিতেই দেশে জিনা, ব্যভিচার, সমকামিতাসহ উলঙ্গপনা ও বেহায়াপনায় সয়লাব। আইন করে বোরকা ও হিজাব পরা বন্ধ করলে নারিরা ইজ্জত রক্ষার শেষ অবলম্বনটুকু হারাবে। এ আত্মঘাতী সিদ্ধান্ত কিছুতেই মেনে নেয়া যায় না। ৯২ ভাগ মুসলমানদের বাংলাদেশে ইসলামের বিধান অনুসরণ করবে এটাই স্বাভাবিক। কিন্তু যারা নারীদেরকে জোরপূর্বখ হিজাব খুলতে বাধ্য করে তাদের মতলব ভাল নয়। তিনি ঢাবির বাংলা বিভাগের ওই শিক্ষককে দেশবাসীল কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সর্বত্র প্রতিবাদের আগুন জ্বলে উঠলে নাস্তিক্যবাদীদের আখের রক্ষা হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ