spot_img
spot_img

আগামীকাল উদ্বোধন হবে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আগামী শনিবার উদ্বোধন হবে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। গতি নিয়ন্ত্রণে এতে নতুন করে স্পিড লিমিট নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ৮০ কিলোমিটার গতিতে চলার কথা থাকলেও আংশিক এ পথে সর্বোচ্চ গতি হবে ৬০ কিলোমিটার।

শনিবার (২ সেপ্টেম্বর) উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এতে যানবাহন চলতে পারবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে।

বিমানবন্দর থেকে ফার্মগেট–এই ১১ কিলোমিটার পথ পাড়ি দিতে স্বাভাবিকভাবে এক থেকে দেড় ঘণ্টা লাগত। কোনো কোনো সময় দুই থেকে আড়াই ঘণ্টাও লেগে যায়। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এ সময় লাগবে ১২ থেকে ১৫ মিনিট।

বিমানবন্দর থেকে এখন সরাসরি চলে আসা যাবে ফার্মগেট। সে ক্ষেত্রে বাধাহীন এ পথটার এ গতি যেকোনো র‌্যামের পথ ধরলেই নেমে আসবে চিরচেনা ঢাকার তালে। তাই নামার ক্ষেত্রে প্রতিটি র‌্যামে বাড়তি গুরুত্ব দেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। তারা বলছেন, র‌্যাম আর নিচের সড়কের সংযোগটা করতে হবে নির্বিঘ্ন আর নিয়ন্ত্রিত।

সেতু কর্তৃপক্ষ বলছে, ওপর আর নিচের গতিতে সমন্বয় রাখতেই ৮০ কিলোমিটার গতিতে চলার কথা থাকলেও আংশিক এ পথে তা বেঁধে দেওয়া হয়েছে ৬০ কিলোমিটারে। র‌্যামগুলোতে নিয়ন্ত্রণ রাখতে সমন্বয় করা হচ্ছে ট্রাফিক বিভাগের সঙ্গে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ