spot_img
spot_img

বিশ্বে বায়ু দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫৮ মিনিটে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৯ নিয়ে রাজধানীর বাতাসের মান অস্বাস্থ্যকর।

ইন্দোনেশিয়ার জাকার্তা, কাতারের দোহা ও ভারতের কলকাতা যথাক্রমে ১৭৫, ১৫৩ এবং ১৫৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ