spot_img

এবি পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রুল

রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দলটির আহ্বায়কের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মাদ তাজুল ইসলাম (তিনি দলটির যুগ্ম আহ্বায়ক), আব্দুল্লাহ আল মামুন রানা ও যোবায়ের আহমদ ভূঁইয়া।

গত ২৪ জুলাই দলটির নিবন্ধনের আবেদন খারিজ করে নির্বাচন কমিশন একটি চিঠি দেয়। সে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দলটির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী।

আইনজীবী তাজুল ইসলাম জানান, ২৪ জুলাই নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানায়, ১০৪টি উপজেলার দেওয়া তথ্যের মধ্যে ২৫টির তথ্য সঠিক পাওয়া গেছে। বাকি ৭৯টির শর্ত পালনের তথ্য সঠিক পাওয়া যায়নি। কিন্তু কোন কোন উপজেলার শর্ত পালনের তথ্য ঠিক নেই, সেটি উল্লেখ করা হয়নি। আমাদের বক্তব্য হলো, ১০৪টি উপজেলার সঠিক তথ্য দিয়েছি। এরপরও নিবন্ধন না দেওয়ায় রিট করেছি। আদালত রুল জারি করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ