spot_img

জনগণ প্রত্যাখ্যান করলে স্যালুট দিয়ে চলে যাবো: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেছেন, এই সরকারের উন্নয়ন সারা পৃথিবীতে প্রসংশিত, নন্দিত। জনগণ শেখ হাসিনাকে আরেকবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।

তিনি বলেন, আর জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে, ভালো আমরা স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাবো। এর ব্যত্যয় হবে না।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গাবতলীতে ফুলের পাইকারি বাজার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফুল ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে উন্নয়নের যে দিগন্ত উন্মোচন হয়েছে- এর ধারাবাহিকতা থাকা উচিত।

ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে আছি। উন্নয়নের মহাসড়কে আমাদের গতি আরও ত্বরান্বিত করতে হবে। তার জন্য দেশে রাজনৈতিক স্থীতিশীলতা প্রয়োজন।

মন্ত্রী বলেন, আন্দোলন করে, সন্ত্রাস করে, অবরোধ করে সরকারের পতন ঘটানো যাবে না। এই সরকারের ভিত্তি জনগণ। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, তৃণমূলে। মাটির অনেক গভীরে। ইচ্ছা করলেই সন্ত্রাস করে, ভয় দেখিয়ে, গাড়ি পুড়িয়ে, মানুষকে হত্যা করে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না।

তিনি আরও বলেন, নির্বাচনে আসতে হবে। নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। জনগণ নির্ধারণ করবে কে আগামীতে ক্ষমতায় আসবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ