spot_img

তত্ত্বাবধায়ক ইস্যুতে শেষ মুহূর্ত পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা বিএনপির

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে বিএনপি। দলটির শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়েছে বলেছেন, তত্ত্বাবধায়ক ইস্যুতে শেষ মুহূর্ত পর্যন্ত রাজপথে বিএনপির আন্দোলন চলবে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিএনপি।

১৯৭৮ থেকে ২০২৩ পথচলার এই সাড়ে চার দশক পূর্তিতে শুক্রবার বিকেল ৪টায় শুরু হয় র‌্যালি। দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া এই র‌্যালি মতিঝিল, ইত্তেফাক মোড় হয়ে হয়ে শেষ হয় টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে। এতে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। জনসমর্থন হারানো সরকার বিদেশিদের কাছে লবিং করেও সুফল পাচ্ছে। ফয়সালা হবে রাজপথে।

বিএনপির শীর্ষ নেতারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা বাঁধা দেবে, ভবিষ্যতে জনগণ তাদের ছাড় দেবে না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, এই সরকারকে আর এক মুহূর্তও বাংলাদেশের জনগণ দেখতে চায় না। রাজপথে ফয়সালা করার মাধ্যমে এদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, খুন, গুম করে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা হতে দেবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ