spot_img
spot_img

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু; হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন মারা গেছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৩৪ জন।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৫৮৯ জন ঢাকা ও এক হাজার ৯৪৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে দেশে সর্বমোট আট হাজার ৩৪৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৮১৮ জন এবং ঢাকার বাইরে চার হাজার ৫৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ