খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী অক্টোবর মাসের মধ্যেই একটি দলনিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সরকার নিজ দলীয় কর্মীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। অথচ দলনিরপক্ষে সরকারের অধীনে জাতীয় নির্বাচন জনগণের প্রাণের দাবি। সরকারকে তা অবশ্যই মেনে নিতে হবে।
গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) খেলাফত মজলিস হাজারীবাগ জোনের উদ্যোগে দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ খেলাফত মজলিস ঘোষিত ৮দফা দাবী আদায়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজারীবাগ জোন সহকারী পরিচালক মুফতী মঈনুদ্দিনের সভাপতিত্ব ও হাজারীবাগ পশ্চিম থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, সহ-সভাপতি মাওলানা নুরুল হক। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মহানগরী নির্বাহী সদস্য ও হাজারীবাগ পশ্চিম থানা সভাপতি মাওলানা ফরিদ আহমদ হেলালী, পূর্ব থানা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহসভাপতি মুসলিম উদ্দিন, পূর্ব থানার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ










