সিঙ্গাপুরে দীর্ঘ ২ মাস ১০ দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান যোগে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
উল্লেখ্য, ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ড অধ্যাপক ইউ শেন শাই’র তত্ত্বাবধানে দীর্ঘ চিকিৎসা নেন।










