spot_img

শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় নিশ্চিত করতে হবে : বিচারপতি আব্দুর রউফ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের নিয়ে কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ (৮সেপ্টেম্বর) শুক্রবার রাজধানীর পল্টনস্থ ইআরএফ হলে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নূর মোহাম্মদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতি সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বলেন, শিক্ষাব্যবস্থার সকল স্তরে ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ থাকতে হবে। বিশেষত মাধ্যমিক স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আজ ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে তরুণরা ক্যাম্পাসে হল দখল, ইভটিজিং, ধর্ষণের মতো মারত্মক অপরাধে জড়িয়ে পড়েছে। এ থেকে উত্তরণের একমাত্র পথ নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের নিজ নিজ ধর্মীয় অনুশাসন স্বাধীনভাবে পালন করতে পারছে না। পুরুষ শিক্ষার্থীরা দাড়ি-টুপি-পাঞ্জাবী গায়ে দিলেই তাকে জঙ্গি অথবা উগ্রবাদী দলের সদস্য বলে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। তেমনিভাবে নারী শিক্ষার্থীরাও ধর্মীয় অনুশাসন মেনে ক্যাম্পাসে গেলে তাদেরকে উগ্রবাদী আখ্যা দেওয়া হচ্ছে। এমনকি এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়েও নারী শিক্ষার্থীরা কিছুসংখ্যক উশৃঙ্খল শিক্ষকদের জন্য স্বাধীনভাবে ধর্মীয় বিধান পালন করতে পারছে না। এহেন পরিস্থিতিতে দেশের সকল ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীরা শঙ্কিত। কাজেই দ্রুততম সময়ের মধ্যে দেশের সকল ক্যাম্পাসে স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় বিধান পালনের সুযোগ দিতে হবে।

ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি তৌফিক বিন হারিছ এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এ কে এম বদরুদ্দোজা, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, লেখক ও গবেষক শায়খ মুসা আল হাফিজ, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, সংগঠনের সাবেক সেক্রেটারি জেনারেল তোফায়েল আহমদ, নজরুল ইসলাম ভূইয়া, খেলাফত মজলিসের সহ সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, বাগেরহাট জেলা সভাপতি শাইখুল হাদিস মাওলানা আমীরুল ইসলাম সিদ্দিকী, বিশিষ্ট কলামিস্ট মাওলানা শায়খ উসমান গনী, মুফতী সাদ নূর, মাহবুবুর রহমান চৌধুরী, শ্রমিক মজলিসের সহ সভাপতি আমির আলী হাওলাদার, খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরী সভাপতি এড. রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা সহ সভাপতি অধ্যাপক সাইদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কে এম ইমরান হোসাইন, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন, চাদপুর জেলা সভাপতি সাইফুদ্দীন আহমদ, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মাহমুদুল হাসান ত্বহা, ঢাকা মহানগরী দক্ষিণের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আব্দুল মতিন, অফিস ও স্কুল কার্যক্রম সম্পাদক আম্মার আল ফারাহ, মোবাশ্বির হোসেন মিয়াজী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ