spot_img
spot_img

ছাত্রলীগ নেতাদের পেটানো এডিসি হারুন বরখাস্ত

ছাত্রলীগের দুই নেতাকে মারধর করার ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের এডিসি হারুন অর রশিদকে।

সোমবার বিকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রেসিডেন্টের আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি পুলিশ সদরদপ্তরে সংযুক্ত থাকবেন।

শনিবার রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেন এডিসি হারুন ও কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনার জেরে রোববার তাকে প্রথমে পিওএম ও পরে এপিবিএনে বদলি করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ