spot_img
spot_img

কমছেই না ডেঙ্গুর দাপট; গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু

কমছেই না ডেঙ্গুর দাপট। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে তিন হাজার ১৫ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬৭ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৮৫৭ জন ঢাকা ও দুই হাজার ১৫৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে দেশে সর্বমোট ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৮১৯ জন এবং ঢাকার বাইরে ছয় হাজার ৪৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ