spot_img

ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ সরকার দিশেহারা : মাওলানা ইউনুছ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ সরকার দিশেহারা হয়ে পড়েছে। তারা ক্ষমতায় যেতে না পারলে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে রয়েছে। এমন কাজ করেন কেন যে ক্ষমতা হারালে ভয়াবহ ক্ষতির মধ্যে পরতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে আতঙ্কে রয়েছে। দেশের টাকা লুটপাট করে দেশকে তলাবিহীন করে ফেলা হয়েছে। বিদেশে টাকা পাচার করায় দেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটে। এজন্য জিনিসপত্রের দাম বেড়েই চলছে। কাজেই বর্তমান সরকারের পতন না হলে দেশ আরও ভয়াবহ ক্ষতির মধ্যে পড়বে। এমনকি স্বাধীনতা সার্বভৌমত্বও হুমকিতে পরবে।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কোতয়ালী থানা শাখা আয়োজিত থানা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, সরকারি দলের নেতারা বেসামাল হয়ে ধারাবাহিকভাবে স্ববিরোধী কথা বলছেন। একদিকে তারা বলছেন, আওয়ামী লীগ এত শক্তিশালী যে তাদের হারানোর ক্ষমতা কারও নেই, আবার বলছেন বিরোধীরা ক্ষমতায় এলে এক রাতেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। এসব তাদের চরম বেসামাল অবস্থা ও অস্থিরতার বহিঃপ্রকাশ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় শিক্ষা ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, যুবনেতা আ.হ.ম আলাউদ্দিন, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, শ্রমিকনেতা হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া, মোহাম্দ কায়েস উদ্দিন, মুফতী শওকত উসমান, আলহাজ্ব মুহাম্মাদ আলী হোসেন, মুহাম্মাদ আব্দুর রহমান।

সংগঠনের কোতয়ালী থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারী ডা. এস এম জাকির হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মুহাম্মদ নুরুন্নবী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, দম্ভ পরিহার করে নির্বাচনের আগে পদত্যাগ এবং নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠার পথ খুলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরকার ও সরকারি দলকে নির্বাচনকেন্দ্রিক সংকট থেকে বেরিয়ে আসুন। অন্যথায় সরকারের আখের রক্ষা হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ