spot_img
spot_img

আগামী ৭ অক্টোবর বেফাকের জাতীয় কাউন্সিল

আগামী ৭ অক্টোবর কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে সারাদেশের বেফাকভুক্ত মাদরাসার সদস্যদের মতামতের ভিত্তিতে বেফাকের সভাপতি ও মহাসচিব মনোনীত হবে। তবে কাউন্সিল কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি। খাস কমিটি বসে স্থান চূড়ান্ত করবে।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে শুরার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বেফাকের সভাপতি ও হায়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। মাওলানা মাহমুদুল হাসান উপস্থিত শুরায় গুরুত্বপূর্ণ বক্তব্যও প্রদান করেন।

এছাড়াও বৈঠকে গঠনতন্ত্র সংশোধনের অনুমোদন, দুস্তুরুল মাদারাসি (মাদরাসা পরিচালনা নীতিমালা) অভ্যন্তরীণ অডিটসহ বিষয়ের অনুমোদন হয়েছে।

বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদ(পীর মধুপুর), মুফতি মনসুরুল হক, মাওলানা আনাস মাদানী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মুফতি জসিম উদ্দিন, মাওলানা জাফর আহমদ, মীর ইদ্রিস, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মুফতি ‍মিজানুর রহমান সাঈদ, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, কোষাধ্যক্ষ মাওলানা মুনীরুজ্জামানসহ শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ