আগামী দ্বাদশ সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রাখছে ওয়াশিংটন।
শুধু তাই নয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করবে, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা।
ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ মাথা ঘামাচ্ছে না।
শনিবার (২৪ সেপ্টেম্বর) আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকা গণতান্ত্রিক দেশ, তেমনি আমরাও।
তিনি বলেন, বৈশ্বিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র অন্যদের ওপর ক্ষমতা প্রভাব খাটাতে পারে। কিন্তু আমরা এ নিয়ে মাথা ঘামাচ্ছি না। কারণ আমরা জানি কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়।
আবদুল মোমেন বলেছিলেন, তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয়। কারণ তাদের বেশিরভাগ উন্নয়নশীল এই দেশেই থাকতে চায়।











