ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিকেলে আমিনবাজারে দলটির যে সমাবেশ হওয়ার কথা ছিল স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর বরাত দিয়ে শায়রুল বলেন, রোববার মধ্যরাতে আওয়ামী সন্ত্রাসীরা মঞ্চ ভেঙেছেন। সমাবেশের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
এরপর কবে সমাবেশ হবে তা বিকেলে দলীয় কার্যালয়ের বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানানো হবে বলেও জানিয়েছেন শায়রুল কবির।










