সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জামায়াত-বিএনপিকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে। সময়মতোই খেলা হবে।
তিনি বলেন,
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তাদের অসৎ উদ্দেশ্য কখনোই পূরণ হবে না।
উল্লেখ্য; ২০২১ সালে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস হওয়ার পর ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের নির্দেশ দেন। পরে অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের ঘটনায় তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।










