spot_img

তলে তলে ঢাকা দখলের যুক্তি করছেন, আমরা হাসিনা ম্যাজিক দেখিয়ে দেবো: ওবায়দুল কাদের

আগামী ৩৬ দিন বিএনপিকে মাঠে বেড়াতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আপনারা তলে তলে যুক্তি করছেন ঢাকা দখল করবেন। আমরাও অপেক্ষা করছি ঢাকা দখল কে করে, দেখবো কীভাবে ঢাকা দখল হয়। আমরা হাসিনা ম্যাজিক দেখিয়ে দেবো। হাসিনা ম্যাজিক হলো উন্নয়নের ম্যাজিক। এর জয় হবেই।

বুধবার (২৭ সেপ্টেম্বর) টঙ্গীতে শান্তি সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন। নির্বাচন সামনে রেখে রাজপথে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীতে এ সমাবেশ করে দলটি।

ওবায়দুল কাদের বলেন, মানুষের দুঃখ দুর্দশা থাকবে না। সংকট থাকবে না। অপেক্ষা করুন। বিশ্বের বড় বড় শক্তির খেলায় আমাদের মতো গরিব দেশ শাস্তি পাচ্ছি। ধীরে ধীরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে আসবে। কষ্ট দূর হয়ে যাবে। এর একটাই প্রমাণ, এয়ারপোর্ট থেকে ফার্মগেট এখন ১১ মিনিটে যাওয়া যায়। মানুষের কষ্ট কমেছে।

মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইদানিং মিটিংয়ে দাঁড়ালেই কাঁদে। এত কান্না কোথায় ছিল। খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিটও আন্দোলন করতে পারেননি।

নির্বাচনের আগে বিএনপির ঘর ভাঙবে, এমন সতর্কতা জানিয়ে তিনি বলেন, নিজেদের ঘর সামলান। এক তৃণমূল হয়ে গেছে। আরও কত তৃণমূল হয় সেটা দেখুন। অক্টোবরে আমাদের বিদায় করবেন বলেছিলেন, এর আগে নিজেরা কত ভাগ হন সেটাই দেখবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ