spot_img
spot_img

বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর ঢাকা

বিশ্বের ১৫২টি দেশের মধ্যে সবচেয়ে ধীরগতির শহর ঢাকা। দেশগুলোর ১ হাজার ২০০-এরও বেশি শহরের মোটরযানের গড় গতি নিয়ে করা এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

গবেষণাটি পরিচালনা করেছে আমেরিকার ম্যাসাচুসেটসের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ (এনবিইআর)। গবেষণার সূচকে ঢাকার পয়েন্ট ০.৬০। পরের অবস্থানে নাইজেরিয়ার লাগোস, ০.৫২।

বিশ্বব্যাংকের অর্থায়নে “দ্য ফাস্ট, দ্য স্লো, অ্যান্ড দ্য কনজাস্টেড : আরবান ট্রান্সপোর্টেশন ইন রিচ অ্যান্ড পুওর কান্ট্রিস” শীর্ষক ওই গবেষণা গত আগস্টে প্রকাশিত হয়।

গবেষণায় পৃথিবীর ১৫২টি দেশের এক হাজার ২০০ শহর নিয়ে কাজ করা হয়। চীন ও উত্তর কোরিয়া গবেষণার আওতায় ছিল না।

গবেষণায় ঢাকা ছাড়াও বিশ্বের শীর্ষ ২০ ধীরগতির শহরের তালিকায় বাংলাদেশের ময়মনসিংহ ও চট্টগ্রামের নামও আছে। ময়মনসিংহের অবস্থান নবম, চট্টগ্রাম ১২তম।

গবেষণায় দেখা যায়, উল্টো দিকে বিশ্বের শীর্ষ ২০ গতিশীল শহরের ১৯টিই আমেরিকায়।

দরিদ্র ও ধনী দেশের তুলনা করতে গিয়ে গবেষণায় দেখা গেছে, গরিব দেশের তুলনায় ধনী দেশের শহরে গাড়ির গতি অন্তত ৫০ শতাংশ বেশি। যে শহরের গতি বেশি সে শহরের মাথাপিছু আয়ও বেশি।

আমেরিকার ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এই গবেষণা প্রসঙ্গে এআরআইয়ের সাবেক পরিচালক ও বুয়েটের অধ্যাপক মুহাম্মাদ হাদিউজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, গবেষণার এমন ফলাফল নিয়ে আমরা চিন্তিত, এটা ভয়ংকর। এই গবেষণা অত্যন্ত যৌক্তিক। আমাদের যানজট মূল সড়ক থেকে শাখা সড়কে চলে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ