spot_img

রাস্তায় নামা ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করার অন্য কোনো পথ নেই : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে এই সরকার। নেত্রীকে এই মৃত্যুর হাত থেকে যদি বাঁচাতে হয় তাহলে ঘরের মধ্যে সময় কম দিতে হবে। রাস্তায় দাঁড়াতে হবে। রাস্তায় নামা ছাড়া নেত্রীর মুক্তির অন্য কোনো পথ নেই।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের নিঃশর্ত মুক্তির দাবিতে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়াকে মুক্ত করতে এই সরকারের পদত্যাগ করাতে হবে। সরকারের পদত্যাগ ছাড়া বেগম জিয়া মুক্ত হবে না। রাস্তায় নামা ছাড়া আমানুল্লাহ আমানের মু‌ক্তি হ‌বে না।

তিনি বলেন, কে কখন জেলে যায়, ঠিক নেই। কার কখন বিচার হয় সাজা হয় এটারও ঠিক নেই। তবে একটা বিষয় ঠিক আছে শেখ হাসিনা আর ক্ষমতায় থাকছে না। চারদিকের অবস্থা ভালো না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ