spot_img

গোটা নির্বাচনী ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশ আজ কঠিন সংকটের মুখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ অতিষ্ট হয়ে পড়েছে, রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত জনজীবন। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গোটা নির্বাচনী ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। আর এ অবস্থার সুযোগ নিচ্ছে বিদেশি রাষ্ট্রগুলো। এ পরিস্থিতিতে দেশ ও জনগণকে বাঁচাতে সকল দলের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে মুন্সিগঞ্জ জেলা সুপার মার্কেট চত্বরে (কৃষি ব্যাংক সংলগ্ন) ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব কেএম বিল্লাল হোসেন, হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ, মুফতি আব্দুল্লাহ তাহের কাসেমী, গাজী রফিকুল ইসলাম বাদল, মুফতি মুজাহিদুল ইসলাম সাদী, মুফতি সানাউল্লা কাসেমী, মোঃ ফরহাদ হোসেন, মাওলানা মাহমুদুল হাসান, মোঃ তানভীর বাহাদুর শাহ, মুফতি এমদাদুল হক আরিফী, মোঃ দেলোয়ার সিকদার, এমদাদুল হক সহ জেলা ও উপজেলা এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ তার বক্তব্যে বলেন, বুয়েটের ছাত্র আবারর সহ দেশের কোন হত্যার বিচার আজও করা হয়নি কারন যারা হত্যা করেছে তারা এই আওয়ামীর ছত্রছায়ায় রয়েছে বলেই বিচার হয়নি। এই দেশকে সঙ্কট
থেকে উত্তোলন করতে হলে দেশের সচেতন মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানান।

সভাপতির বক্তব্যে কেএম আতিকুর রহমান বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত। জনসমর্থণ হারিয়ে পাগল প্রায়। তিনি বলেন, এজন্য যেনতেন ভাবে নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় আসতে চয়। কিন্তু সরকারের সে স্বপ্ন পুরণ করতে দেবে না জনগণ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ