spot_img

তলে তলে যে বলি সেটা পাবলিক খায়, সেজন্যই তো বলি খেলা হবে: ওবায়দুল কাদের

“তলে তলে অনেক কিছু হচ্ছে”—এই কথাটি ভুল বলেননি, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে “তলে তলে” শব্দটা অনেকে নেতিবাচকভাবে নিচ্ছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি আরও বলেন, “তলে তলে” যে বলি সেটা পাবলিক খায়। সেজন্যই তো বলি “খেলা হবে”।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুর কাদের বলেন, জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যার যে সেলফি, তখনও তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। তখনও তো কিছু কথা হয়েছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনও কাগজেও আসেনি, মিডিয়াতেও আসেনি। সুতরাং তলে তলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বোঝাতে চেয়েছি।

তিনি বলেন, আমাদের দেশে গুজব এবং অপপ্রচারের জন্য বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে, আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক অবনতির দিকে, আমাদের সম্পর্ক খারাপ— এ ধরনের একটি গুজব এবং অপপ্রচার ব্যাপকভাবে ছড়িয়েছে। সম্পর্ক খারাপ এ বিষয়টি আমাদের দেশে সার্বিক অবস্থা বা রাজনীতিতে এ মুহূর্তে কাম্য নয়। আমি কথাটা যা বলেছি সেটি কি আপনারা অনুধাবন করছেন না?

আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকের বিষয়ে এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে আমি যে কথা বলেছি, আমি তো ভুল বলিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ