spot_img

ইতিহাসে প্রথমবার ইসরাইলে ঢুকে আক্রমণ পরিচালনা করল হামাস; নিহত অনেক

ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ ঘোষণা করে ইতিমধ্যে শতাব্দীর সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এছাড়াও ইতিহাসে প্রথমবারের মতো ইসরাইলের অভ্যন্তরে গিয়ে আক্রমণ পরিচালনা করেছে হামাসের সৈন্যরা।

শুক্রবার রাতে ইসরাইলি বসতি ও সৈন্যদের লক্ষ্য করে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে প্রায় ৫ হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করে হামাস।

পশ্চিমা গণমাধ্যম গুলোর মতে, কয়েক ডজন হামাসের যোদ্ধা দক্ষিণ ইসরাইলের প্রবেশ করে আকস্মিক হামলা চালিয়েছে।

সিএনএন জানিয়েছে, এ হামলায় অন্তত ১০০ জন ইসরাইলি নাগরিক আহত হয়েছে। বন্দী করা হয়েছে পাঁচ জন ইসরাইলি সৈন্যকে।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের রকেট হামলার পর থেকে এখন পর্যন্ত মোট ৫৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

ইসরাইলের চিকিৎসা সংস্থা রেড শিল্ড জানিয়েছে, এ হামলায় ইসরাইলের ২২ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

হামাসের কমান্ডার সালেহ আল আরৌরি এ অভিযান সম্পর্কে বলেন, “এ অভিযানের অন্যতম লক্ষ্য হলো আল আকসা রক্ষা ও ফিলিস্তিনি বন্ধুদের মুক্ত করা।”

হামাসের নেতা মোহাম্মেদ দেইফ এক বিবৃতিতে বলেন, “ইসরাইলের বিরুদ্ধে পাঁচ হাজার রকেট নিক্ষেপের মাধ্যমে ইতিমধ্যে আমরা অপারেশন আল আকসা ফ্লাড শুরু করে দিয়েছি। অনেক হয়েছে, আমরা ইসরাইলকে উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশ প্রেমিক সকল ফিলিস্তিনিকে এই যুদ্ধে যোগ দেওয়ার আহবান জানিয়েছি আমরা।”

এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরাইল। ইসরাইলি সৈন্যদের যুদ্ধ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান। অবৈধ দেশটির জানিয়েছে এই হামলার পরিণতি ভোগ করতে হবে হামাসকে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন, “এটি অপারেশন বা কোন মহড়া নয়, এটি একটি যুদ্ধ।”

সূত্র: আল জাজিরা ও সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ