ইতিহাসে প্রথমাবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে ঢুকে আক্রমণ পরিচালনা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এতে দখলদার ইসরাইলের ২২ জন ইহুদী নিহত হয়েছেন। হামাসের বীরত্বপূর্ণ এই হামলাকে সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
তিনি এক বিবৃতিতে বলেন, বসতি স্থাপনকারী এবং দখলদার সৈন্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।
শনিবার (৭ অক্টোবর) বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মাহমুদ আব্বাস বিবৃতিতে বলেন, আমরা চাই গাজায় সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসুক। ফিলিস্তিনিদের ওপর আক্রমণ, আমাদের পবিত্র স্থান আল-আকসায় ইসরায়েলি সহিংসতা বন্ধ হোক। এসব কারণেই আমরা যুদ্ধ শুরু করেছি।
তিনি বলেন, ইসরাইলী বসতি স্থাপনকারীরাও দখলদার। এবং আন্তর্জাতিক আইন অনুসারে তারাও আক্রমণকারী। সুতরাং আজকের যে পরিস্থিতি তা আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ
এদিকে, এই হামলাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এতদিন ধরে চলমান নৃশংসতার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন হামাসের মুখপাত্র খালেদ কাদোমি।
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এটাকে যুদ্ধ হিসেবে বর্ণনা করে বলেছেন, এ যুদ্ধে আমরাই জয়ী হবো।











