spot_img

ইসরাইলের হামলায় হামাসের চার শতাধিক যোদ্ধা শহীদ

বিমান হামলা ও সম্মুখ যুদ্ধে হামাসের চার শতাধিক যোদ্ধাকে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

গতকাল শনিবার (৭ অক্টোবর) ইসরাইলের বিভিন্ন শহরে প্রতিশোধমূলক হামলা চালাতে যান হামাসের এক হাজারেরও বেশি সেনা।

ইসরাইলে ঢুকে হামাসের যোদ্ধারা বেশ কয়েকজন ইসরাইলী সেনা ও বেসামরিক মানুষকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ধরে নিয়ে আসেন।

আবার অনেকে ইসরাইলে অবস্থান নেন এবং বিভিন্ন সামরিক অবকাঠামোর নিয়ন্ত্রণ নেন। আর ইসরাইলী শহরগুলোতে অবস্থান নেওয়া হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরাইলী বাহিনীর সম্মুখ লড়াই হয়। ধারণা করা হচ্ছে, এ লড়াইয়েই প্রাণ হারিয়েছেন তারা। চারশোরও বেশি যোদ্ধাকে হত্যার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করার দাবিও করেছে ইসরায়েল।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ