spot_img

কাশ্মীরে ভারত-পাকিস্তান গুলাগুলি, নিহত ২

ভারতীয় সেনাদের সঙ্গে গুলি বিনিময়ের সময় পাকিস্তানের দু’জন সেনা সদস্য নিহত হয়েছে।

এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

পাকিস্তান সেনাবাহিনী বলেছে, কাশ্মীরের বিরোধপূর্ণ পাহাড়ি এলাকায় ওই গুলি বিনিময় হয়।

তীব্র গুলি বিনিময়ের সময় পাকিস্তানের দু’সেনা সদস্য নায়েক শাহজাহান (৩৫) এবং সিপাহি হামিদ (২১) নিহত হয়েছেন।

মঙ্গলবার এ ঘটনা ঘটে পাকিস্তান শাসিত কাশ্মীরের বাগসার এলাকায়।

পাকিস্তান দাবি করেছে, তারাও পাল্টা জবাব দিয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর সদস্য ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট করে তারা কিছু উল্লেখ করেনি।

অন্যদিকে ভারতের সেনাবাহিনী এ গুলি বিনিময় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ