বিএনপির ডাকা তৃতীয় দফার দেশব্যাপী অবরোধ কর্মসূচি শেষ হবে আগামীকাল শুক্রবার ভোর ৬টায়। চতুর্থ দফায় রোববার থেকে আবারও ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
শুক্রবার বাদ জুমা নিহতদের স্মরনে দোয়া ও মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।
এদিন সারাদেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হবে। শনিবার বিরতি দিয়ে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার বিকালে ভার্চুয়ালে এক সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।










