ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিতে বিক্ষোভ করেছে মরোক্কোর জনগণ।
দেশটির হাজার হাজার জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেই সঙ্গে অবরুদ্ধ গাজ্জা উপত্যকার ফিলিস্তিনিদের সমর্থন জানানো হয়েছে বিক্ষোভ থেকে। ইসরাইল-হামাস যুদ্ধ বিরতির তৃতীয় দিনে মরক্কোর বিভিন্ন শহরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ চলাকালীন সময়ে ফিলিস্তিন ও মরক্কোর পতাকা প্রদর্শন করে অংশগ্রহণকারীরা। সেই সঙ্গে মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা ও গাজ্জায় ইসরাইলি বাহিনীর যুদ্ধ অপরাধের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। কেউ কেউ আবার রক্তের দাগ সহ ছোট কাফনের কাপড় প্রদর্শন করতে থাকে গাজ্জায় নিহত ৬ হাজার শিশুকে স্মরণ করে।
এছাড়াও ‘গাজ্জাবাসীকে সালাম’, ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রত্যাহার ও ফিলিস্তিনি জনগণের মুক্তি দাবি করে স্লোগান দেয় বিক্ষোভে অংশগ্রহণকারী জনতা। সেই সঙ্গে দখলদার ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্ত করার জন্য হামাসের ব্যাপক প্রশংসা করা হয়েছে। পাশাপাশি রাবাতে অবস্থিত ইসরাইলের যোগাযোগ অফিস বন্ধের দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, ফিলিস্তিনিদের সমর্থন ও স্বাভাবিককরণ চুক্তির বিরুদ্ধে গঠিত মরোক্কান ফ্রন্ট (এফএমএসপিসিএন) ও মরোক্কান অথরিটি ফর সাপোর্টিং অফ নেশনস-এর দ্বারা এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে পূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করে মরোক্কো। যার বিনিময়ে পশ্চিম সাহারায় মার্কিন স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর











