spot_img
spot_img

তুর্কি জাতিগুলোর অংশীদারত্ব ভৌগোলিক সীমার ঊর্ধ্বে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তুর্কি জাতিগুলোর অংশীদারত্ব ভৌগোলিক সীমার অনেক ঊর্ধ্বে বিস্তৃত। তাদের মধ্যে অভিন্ন ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং গভীর ভালোবাসার বন্ধন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার কোকায়েলি কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত তুর্কি বিশ্বের যুব সমাবেশে দেওয়া এক ভিডিও বার্তায় এরদোগান বলেন, আমাদের অংশীদারত্ব মানচিত্রে আঁকা সীমারেখার অনেক ঊর্ধ্বে। আমাদের যৌথ যাত্রা একটি সুগভীর ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং অত্যন্ত দৃঢ় ভালোবাসার বন্ধনের ওপর প্রতিষ্ঠিত।

অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে এবং সমাবেশের সাফল্য কামনা করে তিনি বলেন, মে মাসে একটি যুব সমাবেশে ব্যক্তিগতভাবে যে আয়োজনের ঘোষণা দিয়েছিলেন, তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোকায়েলি প্রদেশে সেই সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় তিনি আনন্দিত।

তুর্কি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে তরুণরা “অভিন্ন ঐতিহ্য, এক হৃদয়” স্লোগানে এই সমাবেশে অংশ নিচ্ছেন। এরদোগান তাদের স্বাগত জানান এবং অংশগ্রহণকারীদের মাধ্যমে “বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম জনগণের” প্রতি নিজের শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেন।

এরদোগান তুর্কি রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক বিষয়ক জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির অধিদপ্তর এবং এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

তিনি বলেন, এ ক্ষেত্রে আনাতোলিয়ার সন্তান, অর্থাৎ তুরস্কের জনগণ, তুর্কি বিশ্বের বিভিন্ন অঞ্চলের আমার তরুণ ভাই-বোনদের সঙ্গে একত্রিত হওয়াকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি।

তিনি আরও বলেন, সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে একটি অভিন্ন আদর্শকে সামনে রেখে নিজেদের শক্তিকে ঐক্যবদ্ধ করা তরুণদের আমরা সর্বোচ্চ সম্ভাব্য সহযোগিতা অব্যাহত রাখব।

এরদোগান এ মাসের শেষ দিকে আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া তুর্কি রাষ্ট্রগুলোর সংস্থার ১৩তম শীর্ষ সম্মেলনের কথাও তুলে ধরেন।

তিনি বলেন, তুরস্ক হিসেবে আমরা ইনশাআল্লাহ তুর্কি রাষ্ট্রগুলোর সংস্থার ১৩তম শীর্ষ সম্মেলনের মাধ্যমে ‘ভাষা, চিন্তা ও কর্মে ঐক্য’-এর আমাদের আদর্শকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাই।

বার্তার শেষে এরদোয়ান সমাবেশের সাফল্য কামনা করেন। তিনি বলেন, আমি তোমাদের সবাইকে আল্লাহর হেফাজতে সোপর্দ করছি। ভালো থেকো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ