গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর সেনাবাহিনীর গণহত্যামূলক বোমা হামলার ফলে প্রায় ২৪ থেকে ২৫ হাজার ফিলিস্তিনি শিশু ইয়াতিম হয়ে গেছে বলে জানিয়েছে ইউরো মেড মনিটর।
ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জুড়ে মানবাধিকার নিয়ে কাজ করা গোষ্ঠীটির প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, ইসরাইলি বাহিনীর বোমা হামলায় এখন পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছেন। পাশাপাশি ২৫ হাজার শিশু পিতা বা মাতা অথবা উভয়কেই হারিয়েছেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৬ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি শিশু তাদের ঘরবাড়ি পুরোপুরি অথবা আংশিকভাবে হারিয়েছে। বর্তমানে তারা গৃহহীন অবস্থায় রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্বর ইসরাইলি বাহিনী ২১৭টি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে স্কুলগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। যার ফলে কয়েক লক্ষ ফিলিস্তিনি শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর










