১৩ দিন যাবত ফিলিস্তিনিরে আল-আকসা মসাজিদ বন্ধ করে রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়ার জন্য ইসরাইলের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে আটটি মুসলিম দেশ।
দেশগুলো হলো, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, জর্ডান, তুরস্ক ও মিশর।
এই দেশগুলো বলেছে, জায়নবাদী শাসনের এই পদক্ষেপটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন।
ইসরাইল সরকার ১৩ দিন আগে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ বন্ধ করে দেয়। এ সিদ্ধান্তের পেছনে তারা ইরানের সঙ্গে উত্তেজনা থেকে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগকে কারণ হিসেবে উল্লেখ করেছে।
ফিলিস্তিনি তথ্যকেন্দ্র জানিয়েছে, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথমবারের মতো রমজানের শেষ দশ দিনে আল-আকসা মসজিদে তারাবির নামাজ ও ইতেকাফের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র: হুরয়াত রেডিও










