দখলকৃত পশ্চিম তীরের নুর শামস শরনার্থী শিবিরে হামলা চালিয়ে ৬ জন ফিলিস্তিনিক হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বাহিনী।
তুলকারম সরকারি হাসপাতাল কতৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের ড্রোন হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে। তবে আহত অবস্থায় এসব রোগীদের ৬৫ মিনিট সেভাবেই ফেলে রাখে দখলদার বাহিনী।
কর্তৃপক্ষ আরো জানায়, ৬৫ মিনিট পর আহত ফিলিস্তিনিদের একজনকে এম্বুলেন্সের ভেতরেই ছুরিকাঘাত করে একজন দখলদার সেনা। অন্য আরেকজনকে লাথি ও ঘুসি মারা হয় এবং রাইফেলের নল তাক করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালে পৌঁছালে তাদের মৃত্যু ঘটে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











