spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় ইসরাইলের হামলায় নিহত ২১০ ফিলিস্তিনি; সর্বমোট শহীদ ২১,৩২০

গত ২৪ ঘন্টায় দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত হামলায় ২১০ ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ইহুদিবাদী দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি ২১০ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। এর ফলে শহীদের সংখ্যা বেড়ে ২১ হাজার ৩২০ এ গিয়ে পৌঁছেছে ও আহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬০৩ এ।

অবৈধ রাষ্ট্রটির সেনারা এখন পর্যন্ত ৩১২ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে হত্যা এবং ১০৪টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে বলেও এতে জানানো হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ