অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অবস্থিত মাঘাজি শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়ে ৮৬ জন ফিলিস্তিনিকে হত্যার পর, এটিকে একটি ‘দুঃখজনক ভুল’ বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সেই সঙ্গে এই অভিযানে ব্যবহৃত অস্ত্রটি ভুল ছিল বলেও দাবি করেছে দেশটি।
ইসরাইলের পাবলিক ব্রডকাস্ট কান এ বিষয়টি নিশ্চিত করেছে।
গণমাধ্যমটির তথ্য অনুযায়ী, এই ধরনের ঘটনা ঘটানো উচিত হয়নি বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। সেই সঙ্গে এমন ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরের জন্য ভুল অস্ত্র প্রয়োগ করেছে সেনাবাহিনী।
সূত্র: মিডল ইস্ট মনিটর











