spot_img

দেশের সম্পদ লুট করে আ. লীগ শাদ্দাদের বেহেশত বানিয়েছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশে-বিদেশে টাকা পাচার করেছে। জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে মালিবাগ কাঁচা বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, এবারের নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা, নিজেরা নিজেরা, একক, একতরফা নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না। কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ? কারণ, তারা যে টাকা, যে সম্পদ লুট করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে- সেটি তারা বজায় রাখতে চায়। হাতছাড়া করতে চায় না।

তিনি আরও বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এবারের নির্বাচনে দুর্নীতিবাজ, লুটেরা, খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন। নির্বাচন বর্জন করুন। এ নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানাসহ নেতারা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ