spot_img
spot_img

গাজ্জায় ২০২৪ সালের পুরোটা বছর ধরেই যুদ্ধ চলবে: ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে ২০২৪ সালের পুরোটা বছর ধরেই যুদ্ধ চলবে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি।

নববর্ষের বার্তায় মুখপাত্র বলেন, ২০২৪ সাল জুড়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘস্থায়ী এর যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে তিন লক্ষ রিজার্ভ সৈনিকের মধ্যে থেকে কিছু সদস্যরা যুদ্ধ থেকে সাময়িক বিরতি পাবেন।

তিনি আরো বলেন, “ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এটি মাথায় রেখে পরিকল্পনা করতে হবে যে, বছরজুড়ে অভিযান ও লড়াই চলবে। যার দরুন রিজার্ভ সৈন্যদের মধ্যে থেকে অনেক সদস্যকে প্রত্যাহার করা হবে। এটা এজন্য যে তারা যেন শক্তি সঞ্চয় করে আগামী অভিযানের জন্য প্রস্তুতি নিতে পারে।”

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ