spot_img
spot_img

হামাসের ডেপুটি প্রধানকে হত্যার বিষয়ে মুখ খুলতে নারাজ নেতানিয়াহু

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ডেপুটি প্রধান সালেহ আল আরুরীকে হত্যার বিষয়ে ইসরাইলি মন্ত্রীদের সংবাদমাধ্যমগুলোতে কোন ধরনের সাক্ষাৎকার না দেওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) ইসরাইলের পাবলিক ব্রডকাস্ট ‘কান’ এ বিষয়টি নিশ্চিত করেছে।

যদিও এর আগে ইসরাইলি নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়ে এক্স বার্তা প্রদান করেছিলেন ইসরাইলের পার্লামেন্টের লিকুদ পার্টির নেতা ড্যানি ডেনন। তিনিই একমাত্র পার্লামেন্ট সদস্য যিনি ইসরাইলের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

তিনি বলেন, “বেইরুতে হামাসের সিনিয়র নেতা সালেহ আল আরুরীকে হত্যার জন্য আমি ইসরাইলি সেনাবাহিনী, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট, মোসাদ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিনন্দন জানাই।”

এদিকে, এই শীর্ষ নেতার শাহাদাত বরণের বিষয়টি নিশ্চিত করেছে হামাস। সেই সঙ্গে আল কাসসাম ব্রিগেডের আরো ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ