spot_img

গাজ্জায় ব্যর্থ হচ্ছে ইসরাইল: সাবেক জেনারেল

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী ব্যর্থ হচ্ছে বলে দাবি করেছেন দেশটির এক প্রভাবশালী জেনারেল।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইৎজাক বারিক বলেছেন, “ইসরাইলের সেনারা হামাসকে ধ্বংস করার মতো অবাস্তব লক্ষ্য অর্জনে শুধু ব্যর্থই হয়নি বরং তারা সেখানে আটকে পড়েছে।”

বারিক আরো বলেন, “যত দিন যাচ্ছে আমরা ততটাই যুদ্ধের লক্ষ্য অর্জনে পিছিয়ে পড়ছি। একদিকে হামাসকে নির্মূল করা সম্ভব হচ্ছে না, তো অন্যদিকে গাজ্জা থেকে বন্দিদেরও মুক্ত করা যাচ্ছে না। আমরা দিন দিন গাজ্জার কাদায় আরও বেশি ডুবে যাচ্ছি।”

তিনি বলেন, গাজ্জায় একটি সংকটপূর্ণ বৃত্তে আটকে গেছে ইসরাইলি বাহিনী। যদিও শাসকগোষ্ঠী এতে গুরুত্ব দিচ্ছে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ