ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে এখনো ১৩৬ জন জিম্মি রয়েছে বলে দাবী করেছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শুক্রবার (৫ জানুয়ারি) অবৈধ রাষ্ট্রটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইসরাইলী সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগরি বলেন, গাজ্জায় এখনো আমাদের ১৩৬ জন আটক রয়েছে। নিখোঁজ থাকা ৩জন বেসামরিক ইসরাইলী এর অন্তর্ভুক্ত। তাদের ফিরিয়ে আনতে আমরা সবধরণের বুদ্ধিমত্তা ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছি। শর্ত সাপেক্ষে মুক্তির উপায় খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।
উল্লেখ্য, গাজ্জা যুদ্ধে ইসরাইল ব্যর্থ হচ্ছে বলে দাবী করে আসছে তাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়া ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। তারা যে নিজেদের নিহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করছে তাও বিভিন্ন ভাবে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে উঠে এসেছে। এটিও স্পষ্ট হচ্ছে যে নেতানিয়াহু ও তার সরকারের মাঝে দূরত্ব সৃষ্টি হচ্ছে। বাড়ছে ইসরাইলী সেনাবাহিনীর সাথে বিরোধ। যেমনটি কিছুদিন পূর্বে নেতানিয়াহুকে যুদ্ধ বিষয়ে একাকী সংবাদ সম্মেলন করতে দেখা গেছে।
সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগরি ও ইসরাইল সরকারের পরস্পর বিরোধী বক্তব্যও প্রমাণ করছে যে অবৈধ রাষ্ট্রটির সরকারের সাথে তারা এখন সমন্বয় করে চলছে না। কেননা সরকারের আনুষ্ঠানিক বক্তব্যে দাবী করা হয় যে, গাজ্জায় বর্তমান জিম্মির সংখ্যা ১২৯। নিখোঁজ ৩জন বেসামরিক তাদের মাঝে নেই। পক্ষান্তরে ইসরাইলী সেনা মুখপাত্রের বক্তব্যে উঠে এসেছে যে, জিম্মির সংখ্যা ১৩৬। নিখোঁজ ৩জনও তাদের মধ্যে রয়েছে।
বিশ্লেষকগণ বলছেন, নিজ নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, জিম্মি নাগরিকদের জীবনের তোয়াক্কা না করে গাজ্জায় গণহত্যা ও বোম্বিং চালিয়ে যাওয়া এবং বন্দীদের সাথে হামাসের মানবতা প্রদর্শনের ফলে স্বয়ং ইসরাইলীরাই নেতানিয়াহুর সরকার ও ইসরাইলী সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনরোষ এড়িয়ে হামাসের বিরুদ্ধে যুদ্ধ জিইয়ে রাখতেই নেতানিয়াহুর সরকার নিখোঁজ ৩ বেসামরিক জিম্মির বিষয়টি চেপে গিয়েছে। কেননা হামাসেরই শর্ত মেনে তাদের বন্দী বিনিময় চুক্তি করতে হচ্ছে। যা ইসরাইলের জন্য খুবই লজ্জাজনক ও যুদ্ধে পরাজিত থাকার বার্তা বহন করে।
সূত্র: আনাদোলু











