spot_img
spot_img

১৫০ শহীদের লাশ চুরি করলো ইসরাইল

১৫০ ফিলিস্তিনি শহীদের লাশ চুরি করে নিয়ে গিয়েছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শনিবার (৬ জানুয়ারি) গাজ্জা কর্তৃপক্ষের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পূর্ব গাজ্জার তুফফাহ গোরস্থানের ১ হাজার ১০০টি কবর উজাড়ের মাধ্যমে এর পবিত্রতা নষ্ট করেছে জায়োনিস্ট ইসরাইল। লাশ ও গোরস্থানের সম্মানের প্রতি কোনো ধরণের ভ্রুক্ষেপ করা ছাড়াই তারা এতে বুলডোজার চালিয়েছে। ক্রেন দিয়ে যাচ্ছেতাই ভাবে লাশ উঠিয়েছে। তন্মধ্যে ১৫০টি লাশ তারা অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে।

বিবৃতিতে এধরণের কর্মকাণ্ডকে চূড়ান্ত বর্বরতা আখ্যা দিয়ে আশঙ্কা প্রকাশ করা হয় যে, লাশগুলোর অঙ্গপ্রত্যঙ্গ খুলে নিবে ইসরাইল। যেমনটি তারা ইতোপূর্বেও বিভিন্ন লাশের সাথে করেছে।

এছাড়া এধরণের পাশবিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়। বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ