ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিইয়াহু বলেছেন, ফিলিস্তিনিদের প্রতিহত ও মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে ইসরাইলের এমন কিছু উপায় বের করা উচিত যা তাদের জন্য মৃত্যু যন্ত্রণা থেকেও বেশি কষ্টকর হয়। এক্ষেত্রে তিনি ২য় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা জাপানে বোমা হামলা চালানোর বিষয়টিও উল্লেখ করেন
ইসরাইলের রেডিও স্টেশন ১০৩ এফএম’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলে এই উগ্রবাদী মন্ত্রী।
এলিইয়াহু আরো বলেন, ইসরাইলকে অবশ্যই এই যুদ্ধে গাজ্জার ফিলিস্তিনিদের মনোবল ভেঙে ফেলতে হবে। ভূমি সংক্রান্ত বিষয় দিয়ে তাদের কষ্ট দিতে হবে। এক্ষেত্রে তাদের বাড়িঘর ধ্বংস করতে হবে, জাতীয় স্বপ্ন ভঙ্গ করতে হবে ও তাদেরকে স্বেচ্ছায় অভিবাসনের পথ বেছে নেওয়ার উপর জোর দিতে হবে।
সাক্ষাৎকারে, স্বেচ্ছায় অভিবাসনের কথা বলতেই তাকে থামিয়ে দেন উপস্থাপক। এলিইয়াহুকে তিনি বলেন, এটা আদৌ সম্ভব হয়নি।
উপস্থাপকের প্রতিক্রিয়ায় ইসরাইলি মন্ত্রী বলেন, এটা অনেকটা সেরকম, ঠিক যখন আরব বসন্ত চলাকালীন সময়ে বড় সংখ্যক আঞ্চলিক জনতা জার্মানিতে অভিবাসী হয়েছিল।
তিনি আরো বলেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ইসরাইলে ঢুকে হামলার প্রতিশোধ হলো সমস্ত গাজ্জাবাসীকে অন্য দেশে অভিবাসী বানানোর জন্য উৎসাহ প্রদান করা।
প্রসঙ্গত, গত নভেম্বর মাসে গাজ্জায় নিরীহ মানুষের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করা উচিত ইসরাইলের বলে এক মন্তব্য করেছিলেন এই মন্ত্রী। যা তৎকালীন সময় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।
সূত্র: মিডল ইস্ট মনিটর











