দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ড্রোন হামলা চালিয়ে ৬ জন ফিলিস্তিনি যুবককে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। যার মধ্যে এক পরিবারের ৪ ভাই রয়েছে বলেও জানা গেছে।
রবিবার (৭ জানুয়ারি) জেনির শহরের রাস্তায় এই ৬ জন ফিলিস্তিনির জানাযার নামাজে হাজার হাজার জনতা অংশগ্রহণ করে।
নিহত ৪ ভাইয়ের মাতা উম্মে আলা দারবিশ জানান, জেনিন শহরের শহীদ গোলচত্বরে তাদের হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় বাহিনীর আক্রমণের প্রতিক্রিয়া এমন জন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী।
সূত্র: প্রেস টিভি











