spot_img

গাজ্জার পরিস্থিতি নিয়ে ব্লিংকেনের সাথে বৈঠকে বসলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণ মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তির জন্য হুমকি বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

এছাড়াও বৈঠকে, সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে আলোচনা করেছেন এই দুই নেতা। ফিদান জানিয়েছেন, দেশটির ন্যাটোতে যোগদানের চূড়ান্ত সিদ্ধান্ত দেবে তুর্কি পার্লামেন্ট।

পাশাপাশি তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ যুদ্ধবিমান ক্রয়ের বিষয়েও কথা বলেছেন।

একটি কূটনৈতিক সূত্রের মতে, যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রয়ের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করবে বলে আশা করছে আঙ্কারা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ