পল্টন ও রমনা থানার পৃথক নয়টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (১০ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন এ আদেশ দেন।
মির্জা ফখরুলের আইনজীবী আসাদুজ্জামান বলেন, তিনি (মির্জা ফখরুল) ৯টি মামলায় জামিন পেয়েছেন। আরেকটি মামলায় আজ হাইকোর্টে তাঁর জামিন আবেদন নাকচ হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শুনানির অপেক্ষায়। এ দুটি মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন।










